কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পান্থশালা ঘাটে মেঘনায় ভেসে উঠল যুবকের লাশ


অদ্য ১১ অক্টোবর মঙ্গলবার রায়পুরা উপজেলার দর্শনীয় স্থান পান্থশালায় মিলল যুবকের লাশ।পান্থশালার মেঘনা নদীর সায়দাবাদ  নৌকা ঘাটে ইউসুফ মিয়া নামে ৩৮ বছর বয়সী এক যুবকের লাশ পাওয়া গেছে। 


জানা গেছে নিহতের বাড়ি রায়পুরা উপজেলার চরাঞ্চলের। চরমধুয়া ইউনিয়নের  সমিবাদ গ্রামে তার বাড়ি। উদ্ধারের সময় লাশের হাত মেহেদী রাঙা ছিল। লাশের কাছ থেকে একটি মোবাইল ও ৫৮৩০  টাকা গেছে।


ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে বিকেলের দিকে পান্থশালা ঘাটে উপস্থিত জনতা মেঘনা নদীতে  কালো শার্ট পরা একজনের লাশ ভেসে উঠতে দেখেন। পরে উপস্থিত জনতার সহায়তা লাশটি তীরে নিয়ে আসা হয়। যুবকের লাশ দেখতে উৎসুক জনতা ভীড় জমান।।উপস্থিত জনতার মধ্যে উক্ত যুবক কে কেউ চিনতে পারেনি।


তারপর রায়পুরা থানার সাথে যোগাযোগ করা হলে।পুলিশ এসে মৃত যুবকের নাম ঠিকানা পরিচয় বের করেন। তাৎক্ষণিক নিহত যুবকের পরিবার কে বিষয়টি অবহিত করেন রায়পুরা থানা পুলিশ।


রায়পুরা থানা পুলিশ লাশ থানায় নিয়ে যায়।পুলিশ জানিয়েছে নিহত ইউসুফ মিয়া কিভাবে মারা গেছেন তা এখন ও বলা যাচ্ছেনা। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারনা জানা যাবে।


এই ঘটনার পর নিহত পরিবার ও তার গ্রামে শোকের মাতম চলছে।নিহতের পরিবার ও আত্নীয় সজনদের আহাজারিতে বাড়িতে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। নিহতের বাড়িতে আশে পাশের মানুষের প্রচুর সমাগম ঘটেছে।

Tag
আরও খবর






পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৯৬ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে