কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পলাশে উৎসর্গ ফাউন্ডেশন আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

নরসিংদীর পলাশে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


  ১৩ আগষ্ট ২০২৫ রোজ বুধবার সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়।


                     উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মিনার হোসেন খান এ-র সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে। নরসিংদী জেলা শাখার সভাপতি এম আর হাসান বিন জলিল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। 


                             উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাঃ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোহাঃ আফজাল হোসেন মানিক, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুজ্জামান গাজী, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক উম্মে হানী,পলাশ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও দি ডেন্টিষ্ট পয়েন্ট এ-র পরিচালক মোঃ কামাল হোসেন, পলাশ উপজেলা শাখার সাবেক সভাপতি মাহবুব সিকদার ও নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ভূইয়া উপস্থিত ছিলেন। 


আয়োজক কমিটির সভাপতি জানান, ব্লাড ডোনার তৈরি করতে স্কুল কলেজ সহ সর্বত্র ভবিষ্যতে এ-ই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অব্যাহত থাকবে। 

আরও খবর






পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৯৬ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে