বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার - ড. মঈন খান

লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার -    ড. মঈন খান


মোহাম্মদ মিনার হোসেন খান,
 পলাশ - নরসিংদী 



                       বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সময় আওয়ামী সরকার এতাটাই লুটপাট ও দুনীর্তিগ্রস্থ ছিল যে নরসিংদীতে দুটি সচল সার কারখানা ভেঙে একটি করেছে। যেটি তৈরি করতে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতির জন্যই তারা নতুন সার কারখানা তৈরি প্রকল্প এনে চালু থাকা দুটি সার কারখানা ভেঙে ফেলেছে।

                  ১২ অক্টোবর ২০২৫ রোজ রবিবার  বিকেলে নরসিংদীর পলাশে ঘোড়াশাল -পলাশ ফাটিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমবাশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় মঈন খান বলেন, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফাটিলাইজার প্রকল্পটি উদ্বোধনের সময় মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। তারা কারখানাটি উৎপাদনে না এনে অন্য সার কারখানা থেকে সার এনে কারখানাটির উৎপাদন চালুর উদ্বোধন দেখিয়েছে। এসময় মঈন খান আরো বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুনীর্তি বন্ধ করতে হবে। দুনীর্তি বন্ধ না হলে বাংলাদেশের উন্নতি সম্ভব না। যে বৈষম্য দুর করতে হাজার হাজার ছাত্রজনতা জীবন দিয়েছিল সেই বৈষম্য দুর করতে হবে। আগামীতে একটি সুষ্টু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে আসতে পারলে বৈষম্য দুর করে দেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

                          ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা,পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন. ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ ও
 ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Tag
আরও খবর

ঘোড়াশালে ছাদ কৃষিতে আঙ্গুর চাষে সফল আকরাম

২৬ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে



পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও

৩৮ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে