কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আল নুর মাদ্রাসায় হলিস্টিক হেলথকেয়ার লিঃ এ-র বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

আল নুর মাদ্রাসায় হলিস্টিক হেলথকেয়ার লিঃ এ-র  বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান 


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 



                             নরসিংদীর পলাশে আল নুর ইসলামিক সেন্টার মাদ্রাসার প্রতিষ্ঠান আয়েশা মেডিকেল সেন্টারে ঢাকা হলিস্টিক হেলথকেয়ার লিঃ এ-র সৌজন্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। 


                       ১২ ডিসেম্বর ২০২৫ রোজ শুক্রবার পলাশ উপজেলার মধ্য বাগপাড়ায় অবস্থিত  আল নুর ইসলামিক সেন্টার মাদ্রাসার উদ্যোগে সকাল থেকে দিনব্যাপী উক্ত বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ সেবা প্রদান করেন বাত ব্যথা,শ্বাসকষ্ট, ডায়াবেটিস, চর্ম,যৌন ও মেডিসিন অভিজ্ঞ ডাঃ মোঃ আতিকুর রহমান এমবিবিএস( ডি ইউ) সি এম ইউ (আলট্রা)  ঢাকা । কম্পিউটারের মাধ্যমে রোগ নির্ণয় ও প্যাথলজি কার্যক্রমে নিয়োজিত ছিলেন বিজয় হাওলাদার। কম্পিউটারের মাধ্যমে রোগ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা প্রদান করা হয়। 


                       বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচিতে মধ্য বাগপাড়া, পূর্ব বাগপাড়া, পশ্চিম বাগপাড়া সহ আশেপাশের এলাকার লোকজন স্বাস্থ্য সেবা নিতে উপস্থিত ছিলেন। সকালে রোগীর উপস্থিতি কম থাকলেও মধ্যাহ্ন ভোজের পর রোগীর উপস্থিতি বাড়তে থাকে। বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম ও ফরহাদ মিয়া। মনিরুল ইসলাম জানান মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে পরবর্তীতে আবারও এ-ই কর্মসূচি পালন করতে আগ্রহী। 


                    উক্ত স্বাস্থ্য সেবা কর্মসূচিতে শিশু - কিশোর, নারী - পুরুষ ও বৃদ্ধ'- বৃদ্ধা সহ অত্র এলাকার সর্বস্তরের প্রায় শতাধিক মা বোনেরা উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি অসহায় ও গরীব রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন। 


Tag
আরও খবর






পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৯৬ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে