পলাশ উপজেলা প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশে বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার রাত ৯টায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।
আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল আমিন মিয়া, দপ্তর সম্পাদক তারেক পাঠান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, আইসিটি সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।এ সময় পলাশ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
৩ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
২৬ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৬ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
৩৮ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৪০ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৩ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৭ দিন ১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫০ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে