বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

১১ দলীয় জোট সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে - নাহিদ ইসলাম

১১ দলীয় জোট সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে - নাহিদ ইসলাম  



মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 




                         মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ক্ষমতায় গেলে  শিক্ষা,স্বাস্থ্য ও  কর্মসস্থান তিন  বিষয়ের উপর নজর দিতে হবে। বাংলাদেশকে আমরা একটি পরিবর্তনশীল দেশ হিসেবে  দেখতে চাই। গত ৫০ বছরে আপনারা অনেক রাজনীতি দেখেছেন। এদেশে লুটপাটের রাজনীতি  দেখেছেন, আপনারা  আওয়ামী লীগ-বিএনপি এই দুই দলের রাজনীতি দেখেছেন। এবার নতুন ১১ দলীয়  জোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে।১১ দলীয় জোট সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা তাই এগারো দলীয় জোটের সাথে থাকুন এবং জোটের  মনোনীত প্রার্থীর  শাপলা কলি  জয়যুক্ত করুন।


                         ২৯জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার  বিকালে  ঘোড়াশাল পোস্ট অফিস রোডে  নরসিংদী -০২ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক  সারোয়ার তুষারে সভাপতিত্বে নির্বাচনী জনসভায়  প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম  এসব কথা বলেন।তিনি বলেন  বংলাদেশের মানুষ তরুনদের উপর ভরসা রেখে গণ অভ্যুত্থান এসেছিল, তরুণদের প্রতি  আশা  ভরসা এখনো রয়েছে।সেই আশা ভরসার প্রতিফলন ঘটবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে। এ সময় এনসিপির মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 


                         উক্ত জনসভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা এনসিপির  সদস্য সচিব আওলাত হোসেন জনি, নরসিংদী জেলা জাতীয় ছাত্র শক্তির আহবায়ক ফাহিম রাজ অভি, সদস্য সচিব আবরার হোসাইন  রিফাত, পলাশ উপজেলার আহবায়ক আল- হাসিব ভূইয়া, সদস্য সচিব ফয়সাল আহমেদ,পলাশ উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, খেলাফত মজলিশের এমপি প্রার্থী নুরুল আফসার শাহিন , জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সাল,জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠকের রাফায়েত রোমান, এনসিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন ।


Tag
আরও খবর

ঘোড়াশালে ছাদ কৃষিতে আঙ্গুর চাষে সফল আকরাম

২৬ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে



পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও

৩৮ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে