বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে : ড. মঈন খান

বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে  : ড. মঈন খান

‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ নরসিংদী


‎           বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ সংগ্রাম ও  ছাত্র-জনতার বিপ্লবের ফলশ্রুতিতে গণতন্ত্র ফিরে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে সর্ব প্রধান ভূমিকা পালন করেছে ।

‎                   ৯ মার্চ ২০২৬ রোজ সোমবার বিকেলে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) সংসদীয় আসনের সদস্য ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।

‎                    মঈন খান বলেন গনতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের নেতৃত্ব ও দিক-নির্দেশনা দিয়েছেন গনপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দিক-নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই নির্বাচনের ফলশ্রুতিতে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। যে গণতান্তিক সরকার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষের কাছে তাদের সকল মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। আর এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।

‎          তিনি  বলেন, আগামী ৫ বছর এই সরকার সামাজিক সুশৃঙ্খলা, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তিসহ মানুষের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে। এই উদ্দেশ্যেই বিএনপি রাজনীতি করে।

‎                বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী জেলা বিএনপি ঐক্যবদ্ধ একটি পরিবার। তাই আমাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব বা সংঘাত নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা নরসিংদী তথা সারা দেশকে এগিয়ে নিয়ে যাবো। মানুষ তথা জনগণের কল্যাণে আমরা নিজেদেরকে বিলিয়ে দেবো। নির্বাচনের পূর্বে বিএনপি যে সব অঙ্গীকার করেছে, তা আমরা পূরন করবো।

‎                   জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীর সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়াও জেলা প্রশাসক  আনোয়ার হোসাইন, পুলিশ সুপার  আব্দুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন সহ বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৩ হাজার নেতাকর্মী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর

ঘোড়াশালে ছাদ কৃষিতে আঙ্গুর চাষে সফল আকরাম

২৬ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে



পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও

৩৮ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে