পলাশে এতিমদের ঈদ উপহার দিল সামাজিক সংগঠন "YES I CAN"
মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ নরসিংদী
নরসিংদীর পলাশে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার দিল সামাজিক সংগঠন "YES I CAN "
১২ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার বাদ জোহর পলাশ উপজেলার মধ্য বাগপাড়া আল্ নূর ইসলামিক সেন্টার মাদরাসা ভবনের অডিটোরিয়ামে ৩ টি মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে Yes I Can সামাজিক সংগঠনের পরিচালক মাহফুজ রায়হান রাজু পাঞ্জাবি ও টুপি ঈদ উপহার প্রদান করেন। এ সময় সংগঠনের পলাশ উপজেলা প্রতিনিধি এম আর হাসান বিন জলিল উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আল্ নূর ইসলামিক সেন্টার মাদরাসার মুহতামিম নূরে আলম সহ ৩ টি মাদ্রাসার মুহতামিম গন উপস্থিত ছিলেন। তাছাড়া উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার আহ্বায়ক মিনার হোসেন খান কাজল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঈদ উপহার পাঞ্জাবি ও টুপি পেয়ে ছাত্ররা সবাই আনন্দ প্রকাশ করে।
ঈদ উপহার বিতরণ শেষে Yes I Can সংগঠনের পরিচালক ছাত্রদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে একে একে নতুন টাকা হাতে তুলে দেন।
৩ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৬ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৬ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৮ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
৪০ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৩ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৭ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৫০ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে