বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

শহীদ জিয়ার আদর্শেই বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করবে - মঈন খান

শহীদ জিয়ার আদর্শেই বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করবে - মঈন খান

‎​

‎মোহাম্মদ মিনার হোসেন খান,  পলাশ (নরসিংদী)



‎           নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পলাশ আসনের সাংসদ ড. আবদুল মঈন খান বলেন,  আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে দেশপ্রেম ও গণতন্ত্রের যে শিক্ষা পেয়েছি, সেই আদর্শ ধারণ করেই জনগণের পাশে দাঁড়িয়েছি। বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী।


‎                               ১৭ মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার  বিকেলে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন। তিনি  আরও বলেন, “বর্তমানে বাংলাদেশের মানুষের মূল প্রত্যাশা হলো গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি। এই প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সার্বিক কল্যাণ সম্ভব নয়। প্রধানমন্ত্রী  তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

‎​

‎               ঈদ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক দুস্থ পরিবারের মাঝে শাড়ি, থ্রি-পিস ও মসজিদের ইমামদের জন্য ঈদ উপহার রুমাল বিতরণ করা হয়। ড. আব্দুল মঈন খান বলেন, “আমাদের রাজনীতি মানুষের জন্য। উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে পৌঁছায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

‎​

‎                           একই দিন ড.আবদুল  মঈন খান ঘোড়াশাল পৌরসভার  মাদ্রাসায় বিজিএফের চাল বিতরণ করেন। এসময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

‎​

‎                     পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ।এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, শ্রমিক দলের সভাপতি  আল-আমীন ভুঁইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান  আলম মোল্লা এবং সাধারণ সম্পাদক  দেলোয়ার হোসেন। এছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন, পৌর ছাত্র দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান,সদস্য সচিব আরিফ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


‎           ​নেতাকর্মীদের উদ্দেশে ড. মঈন খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। জনগণের জন্য দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা রাজপথে ও সেবামূলক কাজে সক্রিয় থাকব।



Tag
আরও খবর

ঘোড়াশালে ছাদ কৃষিতে আঙ্গুর চাষে সফল আকরাম

২৬ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে



পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও

৩৮ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে