পলাশ উপজেলা প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও পুনর্মিলনী
মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পলাশ উপজেলা প্রেসক্লাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত চেয়ে বিশেষ দোয়া কামনা করা হয় এবং প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সমন্বয়ে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
২৬ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মিয়ার সঞ্চালনায় উক্ত দোয়া ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক নূরে আলম রনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের মঙ্গল কামনা করে দোয়া করেন প্রেসক্লাবের সদস্য আলামিন মুন্সি।
দোয়া কামনা শেষে প্রেসক্লাবের সকল সাংবাদিক পবিত্র ঈদুল ফিতর উদ্ যাপন পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্য বজায় রেখে আলোচনার সমাপ্ত করেন। পুনর্মিলনী অনুষ্ঠানকে স্মরনীয় করে রাখতে পলাশ উপজেলা প্রেসক্লাবের লোগো সহ একটি করে সিরামিক মগ প্রত্যেককে উপহার হিসেবে প্রদাণ করা হয়।
এ সময় পলাশ উপজেলা প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
৩ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৬ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
৩৬ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৮ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
৪০ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
৪৩ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৪৭ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৫০ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে