বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

পলাশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পলাশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)


‎                     নরসিংদীর পলাশে থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

‎                        ২৬ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

‎                 দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ  বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
‎কর্মসূচিতে পুলিশ, আনসার, মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং  বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

‎                     বিকেলে উপজেলার মাল্টিপারপাস অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খাঁন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ঘোড়াশাল পৌর বিএনপি  ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি)  রাকীন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন সহ পুলিশ প্রশাসনের সদস্যরা। এছাড়াও উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

‎                    অন্যদিকে দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

Tag
আরও খবর

ঘোড়াশালে ছাদ কৃষিতে আঙ্গুর চাষে সফল আকরাম

২৬ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে



পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও

৩৮ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে