বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

‎মোহাম্মদ মিনার হোসেন খান, গাজীপুর কালীগঞ্জ থেকে ফিরে এসে



‎             গাজীপুর কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির অন্যতম প্রধান গ্রামীণ লাঠিখেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

‎            ২৪ এপ্রিল ২০২৬ রোজ শুক্রবার বিকেলে স্থানীয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ দুপুরের পর থেকে খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন।

‎              অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি  হারুনুর রশিদ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির মোড়ল,মনিরুজ্জামান লাভলু, সালাউদ্দিন টিপু,  ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিএনপি সভাপতি আব্দুস সামাদ মৃধা, জামালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার আরমান চৌধুরী, কাদির মৃধা , যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎             লাঠিখেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা দৃষ্টিনন্দন কৌশল, শক্তি ও নৈপুণ্য প্রদর্শন করেন। বাদ্যযন্ত্রের তালে তালে খেলোয়াড়দের  লাঠির নানা কসরত, আত্মরক্ষামূলক কৌশল ও দলীয় প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। খেলায় অংশ নেওয়া বিভিন্ন দলের সদস্যরা ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হয়ে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন।

‎                    আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা লাঠিখেলা টিকিয়ে রাখতে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, লাঠিখেলা শুধু বিনোদন নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। ভবিষ্যৎ প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

‎    অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজন ঘিরে এলাকাজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।

Tag
আরও খবর



পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও

৩৮ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে