ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

পলাশে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পলাশে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


‎মিনার হোসেন খান, পলাশ - নরসিংদী



‎                                      নরসিংদীর পলাশে বিশ্ব জনসংখ্যা দিবস - ২০২৬ উপলক্ষে  “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা, স্বাস্থ্যবান করি; আজকের প্রস্তুতিই সুন্দর আগামীর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


‎                  ১২ জুলাই ২০২৬ রোজ রবিবার পলাশ  উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিন মাশরুর খান।


‎            সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং তরুণদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


‎             এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান উল্লাহ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।


‎                       অনুষ্ঠানে বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা শেষে দিবসটির প্রতিপাদ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

১২ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে