কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন


‎
‎  নরসিংদী পলাশ উপজেলায় দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ডাঙ্গা পুলিশ ক্যাম্প নতুন রূপে পুনরায় উদ্বোধন করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ক্যাম্পটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে আবারও কার্যক্রম শুরু করেছে।

‎

‎              ১৪ আগষ্ট ২০২৬ রোজ শুক্রবার সকালে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করেন । পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও  গতিশীল করতে এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে  প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে পুলিশের জন্য একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়।

‎
‎                                 

প্রাণ-আরএফএল ফ্যাক্টরীর কো- অর্ডিনেটর ও এক্সিকিউটিভ ডিরেক্টর  ফজলে রাব্বি নরসিংদী পুলিশ সুপারের নিকট পুলিশ পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন।  এ সময় পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎

‎          প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা এবং শিল্প-প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎

‎                             

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রাণ-আরএফএল এর এ সহযোগিতাকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডাঙ্গা ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত হবে।

Tag
আরও খবর






পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৯৬ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে