টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) উপজেলার লালপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর উপজেলার ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মোট ৫২৪ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, ২০১২ সাল থেকে নিয়মিতভাবে এ শিক্ষা বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাকীর্তি ফাউন্ডেশনের উদ্যোগে ও শিক্ষা বিভাগের সহযোগিতায় আয়োজিত এ পরীক্ষাটি বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি–২০২৫ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মিলনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম রিয়াজুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আদম আলীর জ্যেষ্ঠ কন্যা আইনজীবী আরজুমান্দ বানু পুষ্প এবং কনিষ্ঠ কন্যা আঞ্জুমান আরা পাপড়ী। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা বৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস মো. ইকবাল, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, লালপুর পাবলিক লাইব্রেরির সাবেক সভাপতি আবদুল ওয়াদুদ, বর্তমান সভাপতি ও লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন, প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক আমিনুল ইসলাম টমি, সুলতানুজ্জামান টিপু, আনোয়ারুল হক, আরিফুল ইসলাম, শিক্ষা বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক ফেরদৌস রহমান মনি, লালপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক তৌফিক সরোয়ার চপলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও পরীক্ষাকেন্দ্রে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর






লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

১৭ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে