কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরের কৃতি সন্তান ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান সফল আত্মকর্মী হিসেবে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’-এ সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ​বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লালপুরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ​লালপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষে থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে এবং লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল্লা, উপজেলা যুব উন্নয়ন অফিসার অসিত কুমার পাল, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর, উপজেলা বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ, লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এ.এস.এম মোকাররেবুর রহমান নাসিম, প্রকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.কে আজাদ সেন্টু, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম। ​অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল মোতালেব রায়হানের এই সাফল্য লালপুর উপজেলার জন্য এক অনন্য গৌরব ও সম্মানের। তাঁর এই অর্জন অত্র অঞ্চলের যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে এবং উদ্যোক্তা হতে আরও বেশি অনুপ্রাণিত করবে। ​এ সময় অন্যান্যের মধ্যে লালপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লালপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য নাটোরের লালপুর উপজেলার তরুণ উদ্যোক্তা মোঃ আব্দুল মোত্তালেব রায়হান। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। গত (১লা নভেম্বর ২০২৬) রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে পুরষ্কার তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবছর জাতীয় যুব পুরস্কার সারাদেশে জাতীয় পর্যায়ে দুইটি এবং বিভাগীয় পর্যায়ে ১৪টি পুরস্কার দেওয়া হয়। ‎ ‎লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সন্তান আব্দুল মোত্তালেব রায়হান ‎২০১৪ সালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের পর ছয়টি গরু নিয়ে গরুর খামার প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু হয়। বর্তমানে কৃষি, মৎস্য, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং, পরিবহনসহ বিভিন্ন খাতে তাঁর রয়েছে একাধিক উদ্যোগ।
Tag
আরও খবর

লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৮ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে




লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৮ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে