কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি।

লালপুর নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার রামপাড়া গ্রামের বাসিন্দা মো. মিরাজ আলী (৬০)। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে ভুক্তভোগী কিশোরকে জয়রামপুর গ্রামের একটি আমবাগানে আম কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে যান অভিযুক্ত মিরাজ আলী। অভিযোগ অনুযায়ী, সেখানে পৌঁছানোর পর তিনি কিশোরকে জোরপূর্বক মাটিতে শুইয়ে বলাৎকার করেন। ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ১৩ জুন ২০২৬ তারিখে রুজু করা হয়। মামলার তদন্তভার পান লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে ১৫ জুন দিবাগত রাত, অর্থাৎ ১৬ জুন ভোর ৩টা ৪৫ মিনিটে অভিযুক্ত মিরাজ আলীকে গ্রেফতার করে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Tag
আরও খবর

লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৮ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে




লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৮ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে