সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আবু তালে, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ১০ হাজার ৭৫৭ টাকা এবং দুটি অ্যানড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। সোমবার (১০ আগস্ট) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার সাহাবুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান ওরফে রনি (৩০), ঈশ্বরদী উপজেলার শেরশাহ রোড এলাকার খাইরুল ইসলামের ছেলে মো. আকরামুজ্জামান ওরফে মামুন (৩৪) এবং ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর কলেজ রোড এলাকার মনিরুজ্জামানের ছেলে মো. রবিন (২৩)। পুলিশ সূত্র জানায়, ঈশ্বরদী থানা এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে লালপুরে প্রবেশ করেন ওই তিনজন। গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) এস এম গোলাম মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার ভোর রাত ৩টা ৫৫ মিনিটে মোহরকয়া (কয়লার ডহর) এলাকায় পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ১০ হাজার ৭৫৭ টাকা এবং যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
Tag
আরও খবর