দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুরে উত্তর ফারুংপাড়া এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদিন ওরফে জুবেদ আলীর চৌচালা টিনের বসতঘরের পরিত্যক্ত বারান্দায় সন্ধ্যার দিকে এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মদ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলমান রয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৪ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১০৩ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০৩ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০৫ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১০৬ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
১০৬ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
৫১৫ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
৫৩৩ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে