নীলফামারীর ডিমলায় ফেনসিডিলসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
(২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাংগারহাট হোসেনের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ পিয়াজীপাড়া গ্রামের হাফিজার ইসলামের স্ত্রী কাজলি আকতার (৪৫) ও তার ছেলে কাজল ইসলাম (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাংগারহাট হোসেনের মোড় এলাকায় অভিযান চালিয়ে মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে ৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীরা সম্পর্কে মা ও ছেলে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদকের কারবার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে নীলফামারী আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১৮ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৪ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে