নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ডোমারে ধসে যাওয়া সড়ক সংস্কার করে প্রশংসিত ইউপি চেয়ারম্যান মাসুম

প্রবল বর্ষণে পানির তোড়ে নীলফামারীর ডোমার এশিয়ান হাইওয়ের সংযোগ সড়ক ধসে যাওয়ায় ভাঙা অংশটি ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দিয়েছেন ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ। এতে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।

সড়কটি ভেঙে যাওয়ার সপ্তাহখানেক পর গত বৃহস্পতিবার  (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত এশিয়ান হাইওয়ের সংযোগ সড়ক চেয়ারম্যানপাড়া-দোলাপাড়া সড়কটির ভাঙা অংশ সংস্কার করার পর সড়কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, সড়কের ধসে যাওয়া অংশ দ্বিখন্ডিত হওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক ও এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তরে ভাঙা অংশ দ্রুত সংস্কারের আবেদনও করেন তিনি। কিন্তু সংস্কারের ব্যপারে কর্তৃপক্ষ তেমন কোনো আগ্রহ না দেখানোতে ভাঙা অংশটি সেভাবেই পড়ে ছিল।

এবিষয়ে ৮নং ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, উপজেলা পরিষদে সড়ক সংস্কারের ব্যাপারটি জানানোর পরেও তারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। এলাকাবাসীর দুর্ভোগ-ভোগান্তির কথা চন্তা করে ব্যক্তিগত ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা হয়েছে।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে প্রবল ভারী বর্ষণে নিচু এলাকাটিতে পানি জমে যায়। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে সড়কটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে যানচলাচলে বিঘ্ন ঘটে।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৭১ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে