কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে আমবাড়ীতে তিনদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী শুকনাপুকুর বাজার বাইতুন নুর জামে মসজিদ ও ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে তিনদিন ব্যাপী ২৬তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারী) বাদ আসর থেকে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন—চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হযরত মাওলানা ড. লুৎফর রহমান আল আজহারী।

বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব প্রফেসর নেসওয়ারের সভাপতিত্বে বিশেষ মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন—হযরত মাওলানা মোঃ আবু সুফিয়ান (ঢাকা) ও মাওলানা মনিরুজ্জামান আঙ্গুর।

উল্লেখ্য, গত ১১ই ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া আমবাড়ী শুকনাপুকুর বাজারের ২৬তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বিশিষ্ট আলেম ওলামাগণ তাফসীর পেশ করেন। গোমনাতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদের প্রধান পৃষ্ঠপোষকতায় মাহফিলের উদ্বোধন করেন—৩নং গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে