কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মেডিকেলে চান্সপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে ডোমার মডার্ণ ম্যাথড টিচিং সেন্টারের সম্মাননা

নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান হিসেবে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত সাবিহা বিনতে বৃষ্টি ও সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত জাহিদ হাসানকে সম্মাননা প্রদান করেছে ডোমার মডার্ণ ম্যাথড টিচিং সেন্টার।

আজ বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) সকালে উপজেলার ছোটরাউতা সাহাপাড়া এলাকায় মডার্ণ ম্যাথড টিচিং সেন্টারের ক্যাম্পাসে মেডিকেলে পড়ার সুযোগ প্রাপ্ত দুই কৃতি শিক্ষার্থীকে সম্মাননা সহ শুভেচ্ছা জানান—ডোমার মডার্ণ ম্যাথড টিচিং সেন্টারের পরিচালক ওম প্রকাশ বর্মন।

এসময় মডার্ণ ম্যাথড টিচিং সেন্টারের সহকারী শিক্ষক মাসুদ রানা, মোঃ ইয়াছিন ইসলাম, বুলবুলি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতের সময় মেডিকেলে চান্সপ্রাপ্ত দুজনই তাদের ভর্তিযুদ্ধ জয়ের গল্প বর্ণনা করেন।

উল্লেখ্য, ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি পশ্চিম ধনীপাড়া এলাকার সাবিহা বিনতে বৃষ্টি জাতীয় মেধাতালিকায় ৩৮তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে এবং বামুনিয়া ইউনিয়নের জাহিদ হাসান সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে