কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিহত যুবকের ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছেন।  

নিহত মো. ইউসুফ (৩০) উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির নুরুল আমিনের ছেলে। ইতালি প্রবাসী ইউসুফ ০১ মাস আগে দেশে এসেছিলেন। আগামী মাসে তার আবার ইতালি ফিরে যাওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (১৩অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দিনেশগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধু ব্যবসায়ী নিজাম জানান, ইউসুফ ৩১ দিন আগে ইতালি থেকে দেশে আসেন। বৃহস্পতিবার সকালে নিজের বাড়ি থেকে পার্শ্ববর্তী সেনবাগ উপজেলায় যান। সেখান থেকে পারিবারিক কাজে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন সে। চৌমুহনী থেকে একটি মাক্রোবাস ফেনীর দিকে যাচ্ছিলো। দেলা ১১টার দিকে ইউসুফ একা মোটরসাইকেল যোগে দিনেশগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুত্বর পেয়ে ঘটনাস্থলেই মারা যায় ।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌমুহনীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ থানার ওসি আমাকে জানিয়েছে সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসী মারা গেছে।হাসপাতাল থেকে পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।এখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে নিহত যুবকের পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত কিংবা মৌখিক অভিযোগ করেননি।

আরও খবর






মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে