নোয়াখালীর কবিরহাট উপজেলায় অসহায় ও মুমূর্ষু রোগীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কবিরহাটে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি ইমরান নাজিরের সভাপতিত্বে এবং পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদক জীবন উদ্দিনের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন।
কবিরহাট পৌরসভা জামায়েত ইসলামীর সেক্রেটারি মেসবাহ উদ্দিন ভুঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্বাসকষ্টজনিত রোগী এবং জরুরি মুহূর্তে অক্সিজেনের অভাবে অনেক মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি হয়। ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর এই মহতী উদ্যোগ এলাকার সাধারণ ও দরিদ্র মানুষের জন্য বড় সহায়ক হিসেবে কাজ করবে।
সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শামীম জানান, এখন থেকে উপজেলার যেকোনো প্রান্তের জরুরি রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘণ্টা এই অক্সিজেন সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধন শেষে সমাজের কল্যাণ মানবিক মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ অবদান, আন্তরিক সহযোগিতা এবং নিরলস ভূমিকার স্বীকৃতি স্বরূপ কবিরহাট কোম্পানীগঞ্জের দুই উপজেলায় সাংবাদিকদেরকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে