কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়কে বালি, কংক্রিট, ইট ও বালির ট্রাক রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা



নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়কে বালি, কংক্রিট, ইট ও বালির ট্রাক রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়কে বালি, কংক্রিট, ইট ও বালির ট্রাক রাখা যেনো এই অঞ্চলের মানুষের কাছে যেনো ভয়াবহ আতংকের নাম। সোনাইমুড়ী থেকে নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ট শহীদ রুহুল আমিন সড়কের পাশে প্রায় ১০ কি. মি. এলাকা জুড়ে বে-আইনীভাবে এসব বালি জমিয়ে রেখে ব্যবসা করছে একটি প্রভাবশালী মহল। 


সড়কে দাঁড়িয়ে থাকা বালির ট্রাক ও বালিকে কেন্দ্র করে প্রায় ঘটছে ছোট বড় দূর্ঘটনা। ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষের স্বাস্থ্যের।  ফলে দিনকে দিন ঝুকিপূর্ণ ও ক্ষতিগ্রস্থ হচ্ছে সড়ক। 


বৃহস্পতিবার (১৩ অক্টোবর)  সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন অভিযান পরিচালনা করে সড়কে বে-আইনীভাবে বালি জমিয়ে রাখার অপরাধে ৫ জনকে ৩৮ হাজার টাকা জরিমানা করেন।


ভানুয়াই গ্রামের নুর নবী মিয়াকে ১০ হাজার, শিমুলিয়া গ্রামের মাকসুদ উল্লার ৫ হাজার, কালুয়াই গ্রামের ছালা উদ্দিনের ৩ হাজার ও রাস্তার উপরে থাকা বালি বাজেয়াপ্ত, বোরপিট গ্রামের আবুল কালামের ১৫ হাজার ও বালি বাজেয়াপ্ত, কালুয়াই গ্রামের ওমর ফারুক উপস্থিত না থাকায় তার সড়কের উপরে থাকা বালি বাজেয়াপ্ত করেন ভ্রাম্যমাণ আদালত। তাছাড়া গজারিয়া বাজারের সফি উল্লাহ ট্রেডার্সের মুকবুল আহাম্মদ খোকন ডিজেল ১২০ টাকা করে বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৫ হাজার টাকা জরিমান করা হয়।

আরও খবর






মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে