নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (৩৬) সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া গ্রামের দুলাল সর্দারের ছেলে।
রবিবার(১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বারাহীপুরের টোকিও ব্রিক ফিল্ড বেড়ীর মাথা কাঁচা রেজার ঘরের সামনে ফেন্সিডিল বিক্রয় করা অবস্থায় তাকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।
৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে