কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

সন্ত্রাসী গ্রেফতার







নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নোয়াখালী জেলার বেগমগঞ্জে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় তার থেকে ১টি ওয়ান সুটারগান, ১ রাউন্ড কার্তুজ ও ১টি ককটেল উদ্ধার করা হয়।  


গ্রেফতারকৃত মো.নজরুল ইসলাম জুয়েল (২৮) উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের রামাশ্বাপুর এলাকার ছোট শিব নারায়ণপুর গ্রামের মো.ফারুক হোসেনের ছেলে।   


জানা যায়, র‍্যাব-১১ সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ১২ নভেম্বর  রাতে  বেগমগঞ্জের ৩নং জীরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের আব্দুল্ল্যাহ ব্রিক ফিল্ডের সংলগ্ন নোয়াখালী টু লক্ষ্মীপুর গামী মহাসড়কের অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মো.নজরুল ইসলাম জুয়েল কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১টি দেশীয় ওয়ান সুটারগান, ১টি কার্তুজ ও ১টি ককটেল উদ্ধার করা হয়। 


র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।র‍্যাব-১১ সিপিসি-৩ 

এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান পরিচালনা করে এই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আরও খবর






মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে