কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নিজেদের গ্রামকে মাদক থেকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ

নিজেদের গ্রামকে মাদক থেকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ



নোয়াখালীতে নিজেদের গ্রামকে মাদক থেকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

মাদক, শিরক থেকে নিজের গ্রামকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর গ্রামের যুবসমাজ। ওই এলাকার যুবকেরা মাদক, শিরকের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে উপজেলার পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর গ্রামের পদুয়া মিঞা বাড়ির ঈদগাহ মাঠে মঙ্গলবার রাতে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করে।  


নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসিরকারী হিসেবে তাফসির করেন,চট্রগ্রামের কর্নেলহাট বায়তুল শরফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফজলে এলাহী ত্বহা।


তিনি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের সামনে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন। বয়ান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত হয়। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলিম তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেন।


বিশেষ মেহমান হিসেবে তাফসির করেন,পদুয়া মিঞা বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো.দেলোয়ার হোসেন, পশ্চিম নুরসোনাপুর আল বাইতুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জুনাইদ হোসাইন, ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা আবু নাছের।


এ সময় আরও উপস্থিত ছিলেন,পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা হাজী আবুল হাশেম, মো.আনোয়ার হোসেন জিন্নাহ মিয়া,মো.গোলাম রব্বানী, পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর সমাজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ গোলাম মোর্ত্তজা ফরমান,সমাজ সেবক গোলাম দস্তগীর তৌহিদ প্রমূখ।

আরও খবর






মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে