কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীতে প্রধান শিক্ষক স্কুলের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য

নোয়াখালীতে প্রধান শিক্ষক স্কুলের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য



নোয়াখালীতে প্রধান শিক্ষক স্কুলের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস নবী মনিকের নিয়োগ বানিজ্য, বিভিন্ন নামে বেনামে টাকা উত্তোলন করে সর্বমোট ৫৯ লাখ টাকা আত্মসাতের প্রতিবাদে ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে বিদ্যালয়ের শিক্ষক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও দাতা সদস্যবৃন্দ। 


এসময় বক্তব্য রাখেন, ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ মোক্তার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী, শরীফপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো ; শাহীন, প্রতিষ্ঠাতা দাতা সদস্য কে. বি বশির উল্যা।


সংবাদ সম্মেলনে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডাক্তার মোক্তার হোসেন বলেন, প্রধান শিক্ষক ইউনুস নবী ইতোপূর্বে দূর্ণীতির দায়ে গ্রেফতার হয়। তিনি নানাভাবে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। করোনা মহামারীর সময় সরকারের ফিরিয়ে দেয়া শিক্ষার্থীদের ফরম ফিলামের টাকাও শিক্ষার্থীদের ফিরিয়ে না দিয়ে তিনি আত্মসাৎ করেন। এছাড়াও বিদ্যালয় তহবিলের জমাকৃত ১৬ লক্ষ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের ব্যক্তিগত এ্যাকাউন্টে জমা দেন।  তাই অবিলম্বে ইউনুস নবীর দূর্ণীতির বিচারসহ  বিদ্যালয় থেকে তাকে স্থায়ীভাবে বহিস্কার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবী জানাচ্ছি।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক আবদুল আলী বলেন,ইউনুস নবী ২০১৫ সাল থেকে দূর্নীতি করে আসছে, সে স্কুলের তহবিল থেকে ৫৯লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তার কারনে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে, আমরা তার পদত্যাগ দাবি করছি।


স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা বলেন, আমাদের  হেড স্যার অনেক দূর্নীতি করেছে, আমরা কিচ্ছু চাইনা,আমরা শুধু হেড স্যারের পদত্যাগ চাই।

আরও খবর






মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে