কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীতে এসিড নিক্ষেপের ভয় দেখায় জোরপূর্বক দর্শন গ্রেপ্তার ১

নোয়াখালীতে এসিড নিক্ষেপের ভয় দেখায় জোরপূর্বক দর্শন গ্রেপ্তার ১



নোয়াখালীতে এসিড নিক্ষেপের ভয় দেখায় জোরপূর্বক দর্শন গ্রেপ্তার ১


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি 

নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলার প্রধান আসামি মো. সজিবকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব।


রবিবার (১৫ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনী এলাকা র‍্যাব-১১ ও র‍্যাব-৭ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।


এদিন রাতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, মামলার ভিকটিম স্থানীয় বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। ভিকটিমের বাবা চট্টগ্রাম শহরে বসবাস করে। বাবার অসুস্থ্যতার জন্য ভিকটিমের মা তার বাবাকে দেখতে চট্টগ্রামে যায়। ভিকটিম সুধারাম থানাধীন পূর্ব এওজবালিয়া গ্রামে ভাড়া বাড়িতে অবস্থান করে। ঘটনার দিন ভিকটিমের মা বাড়ীতে না থাকায় রাত অনুমান সাড়ে ১২টা দিকে আসামী ভিকটিমের বাড়ীতে এসে দরজায় ধাক্কা দিয়ে ছিটকিনির হুক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। আসামী ভিকটিমের মুখ চেপে ধরে এসিড নিক্ষেপের ভয় দেখায়। ভিকটিম প্রাণের ভয়ে চুপ থাকলে আসামী বলে যে, তোর মা বাড়ীতে নেই শুনেছি, আমি যে কাজে এসেছি সেই কাজের সুযোগ দিতে হবে বলে ভিকটিমের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে ভিকটিম ক্লান্ত হয়ে পড়লে আসামী ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। জোর পূর্বক ধর্ষণের ফলে ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে। ভিকটিম জ্ঞান ফিরে দেখে, তার ঘরের দরজা খোলা। পরের দিন ১নং সাক্ষীকে ফোন করে ঘটনা সম্পর্কে জানালে ১ ও ২নং সাক্ষী দ্রুত ভিকটিমের বাড়ীতে আসে।


এ বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে বাদী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, নোয়াখালীতে নালিশী মামলা করলে বিজ্ঞ আদালত অফিসার ইনচার্জ, সুধারাম থানাকে এফআইআর হিসাবে গন্য করার আদেশ দিলে সূত্রোক্ত মামলাটি রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর এজাহারনামীয় আসামী গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক ছিল।


র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৭, সিপিএসসি কোম্পানী, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল রোববার দুপুরে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় ০১নং আসামী মো. সজিব (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত নাম ও ঠিকানা প্রকাশ করে এবং ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।


আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

এরপর ১৬ জুন সোমবার দুপুরে দিকে আসামীকে নোয়াখালী জেলা আদালতে হাজির করা হয়।

আরও খবর






মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে