কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাতিয়া  উপজেলা কমান্ডের নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উক্ত পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এসময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন এর নিকট নবগঠিত কমিটির অনুলিপি প্রদান করা হয়। 

এর আগে নোয়াখালী জেলা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ উক্ত আহবায়ক কমিটি অনুমোদন দেন। এতে বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালামকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল পাশাকে যুগ্ম আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা এ বি এম সিদ্দিককে সদস্য সচিব,  বীর মুক্তিযোদ্ধা এস এম ইয়াহিয়া, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মেফতাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আকবর সাদেককে সদস্য করে উক্ত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। 

স্থানীয় মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক মহল আশা প্রকাশ করেছেন, নবগঠিত আহ্বায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার কার্যকর উদ্যোগ নেবে।

আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালাম  বলেন, “এ দায়িত্ব আমার কাছে গৌরবের। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদকে আরও শক্তিশালী করতে চাই।”

সদস্য সচিব এ বি এম সিদ্দিক বলেন, মুক্তিযোদ্ধারা জাতির অভিভাবক। তাঁদের মর্যাদা রক্ষা ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করাই হবে এ কমিটির মূল লক্ষ্য।
আরও খবর






মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে