কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি;

দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবে এই স্বরণসভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যাপক লিয়াকত আলী খানের সঞ্চালনায় এ স্মরণসভায় বক্তারা মরহুম সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ারের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও পেশাগত সততা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

স্মরণসভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক  সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নোয়াখালী জেলা প্রতিনিধি আলমগীর ইউসুফ, কালের কণ্ঠের প্রতিনিধি শামসুল হাসান মিরন, এনটিভি স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ,  সময় টেলিভিশনের  স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, সাংবাদিক মেজবাহ উল হক মিঠু, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ,  বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, প্রথম আলোর প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক ইনকিলাবের নোয়াখালী জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু, ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, এসএ টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহিম, ডেলিস্টার  ও সমকালের প্রতিনিধি আনোয়ারুল হায়দার, এখন টিভির প্রতিনিধি নাসিম শুভ, দৈনিক এ সময় নোয়াখালীর  সম্পাদক গোলাম কিবরিয়ার রাহাত,  জনকণ্ঠের প্রতিনিধি শাহাদাত  বাবু, দৈনিক নোয়াখালী.কম সম্পাদক রিপন মজুমদারসহ নোয়াখালী জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, আনোয়ারুল হক আনোয়ার ছিলেন একজন সাহসী, নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিক। তাঁর মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও পূরণ হয়নি। নতুন প্রজন্মের সাংবাদিকদের তাঁর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান তাঁরা। স্মরণসভা শেষে দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা প্রতিনিধি ডা, বোরহান উদ্দিনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও খবর






মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে