নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

পঞ্চগড়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার।

যুবকের মরদেহ উদ্ধার।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া পজেলার আজিজনগর ডাঙ্গাপাড়া (বান্ধের পাড়) এলাকায় গোবরা নদীর পার্শ্ববর্তী খালের পানিতে হাত বাঁধা অবস্থায় আজিম উদ্দিন (৩০) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

উপজেলার ৩নং সদর ইউনিয়নের গবরা নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায় নিহত আজিম উদ্দিন আজিজনগর ডাঙ্গা পাড়া গ্ৰামের শাহজাহান আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় আজিম উদ্দিন গত ৫-৬ দিন আগে বাড়ী থেকে বের হয়ে যায় এবং এর পর থেকেই সে নিখোঁজ ছিলো।

শুক্রবার জিজনগর ডাঙ্গাপাড়া গ্ৰামের গবরা নদীর পার্শ্ববর্তী বান্ধের পাড় এলাকায় এক ব্যক্তি জমিতে কাজ করতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানালে স্থানীয়রা তেঁতুলিয়া মডেল থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে এ স্থানে ফেলে দেয়া হয়েছে।তিনি আরো বলেন রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপর রয়েছে।

আরও খবর