গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

মাগুরায় 'আছিয়াকে ধর্ষণ' এর প্রতিবাদে আটোয়ারীতে ছাত্রসমাজের বিক্ষোভ ও মানববন্ধন

আলোচিত মাগুরায় তৃতীয় শ্রেণীর ছাত্রী আছিয়াকে ধর্ষণ কান্ডের প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্রসমাজের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


অপরাধীদের শাস্তি চেয়ে আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়ে "রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন" এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।


পরে উপজেলা পরিষদ গেট সংলগ্ন আটোয়ারী-রুহিয়া সড়কে শিক্ষার্থীরা উপস্থিত হয়ে মানবন্ধন কর্মসূচি পালন করেন।প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে স্কুল শিক্ষার্থী মুসফিকা রেজা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে বৃদ্ধ নারী পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক; যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না, দশবার ভাবে। এসময় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আমির হোসেন সুইট, স্বপন ইসলাম, খাতিজা আক্তার, সাদিয়া আক্তার বৃষ্টি ও নবম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া জান্নাত এর তত্ত্বাবধানে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি'র নেতা মোঃ শাহাজাহান গৃহীত কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সহযোগিতা করেন।


আয়োজিত এই কর্মসূচীতে শিক্ষার্থীরা আছিয়া সহ সারা দেশের নির্যাতিত সকল নারী ও শিশু নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

আরও খবর