কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মির্জাগঞ্জে সড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়কের পাশ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত ভবঘুরে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ জুন) বিকাল ৫ টার দিকে উপজেলার উত্তর সুবিদখালী পুরাতন বোর্ড ঘর সংলগ্ন বরগুনা - বাকেরগঞ্জ মহাসড়ক থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, ভবঘুরে ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গত ২ দিন যাবত উত্তর সুবিখালী সরকার বাড়ি স্কুলের রাস্তায় অবস্থান  করছিল।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ওই নারী গত কয়েকদিন যাবত বোর্ডঘর এলাকায় অবস্থান করছিল। শুক্রবার বিকেলে এক পথচারী সড়কের পাশে ওই নারীকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে। তখন সে ওই নারীকে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া-শব্দ না পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ

ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। 

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও খবর




গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৭২ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে