বাংলাদেশ নার্সদের একদফার দাবীতে পিরোজপুরে মানববন্ধন করেছেন পিরোজপুরে কর্মরত নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় পিরোজপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর নার্স ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাসপাতালে কর্মরত নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।সমাবেশে বক্তারা বলেন,ডিপ্লোমা স্টুডেন্টদের প্রাণের দাবি "ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি" ও "ডিপ্লোমা ইন মিডওয়াইফারি" কোর্স-কে ডিগ্রি সমমান করার জন্য জোর দাবি জানিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নার্সিং কর্মকর্তাদের প্রতিনিধি মোসাম্মৎ মনোয়ারা পারভিন এবং ছাত্র প্রতিনিধি মিজানুর রহমান বক্তব্য রাখেন।
২৬ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৫১ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
১৫৬ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫৯ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১৭২ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৯ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৮৩ দিন ৪৮ মিনিট আগে
১৮৯ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে