দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

মাওলানা নাসির উদ্দীন মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ

‎সম্প্রতি “দৈনিক সময়ের চিত্র” নামক একটি অনলাইন পোর্টালসহ বিভিন্ন মাধ্যমে মাওলানা নাসির মাতুব্বরকে জড়িয়ে বিভ্রান্তিকর, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এলাকার আলেম-উলামা, সুশীল সমাজ ও সর্বস্তরের সাধারণ জনগণ। ‎ ‎​এক যৌথ বিবৃতিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা জানান, মাওলানা নাসির মাতুব্বর দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একজন সুপরিচিত ব্যক্তিত্ব। এলাকার মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, দ্বীনি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ‎‎ স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের কাছে তিনি একজন মানবিক, সহযোগিতাপূর্ণ ও সমাজসেবামূলক ব্যক্তি হিসেবেই পরিচিত। স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে জানান, একটি স্বার্থান্বেষী মহল মাওলানা নাসির মাতুব্বরের সামাজিক গ্রহণযোগ্যতা ও সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। অথচ বাস্তবে তিনি এলাকায় থাকায় সাধারণ মানুষের মাঝে আস্থা, সাহস ও স্বস্তির পরিবেশ বিরাজ করছে। সামাজিক সম্প্রীতি ও সবসময় মানুষের পাশে থাকার কারণেই তিনি দীর্ঘদিন ধরে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করেছেন। তার সাহায্য সহযোগীতার জন্য অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠে। ‎​তারা আরও জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগ ও বক্তব্য প্রচার করা হয়েছে, সেগুলোর কোনো সত্যতা নেই। কোনো প্রকার সত্যতা যাচাই-বাছাই ছাড়া একজন সম্মানিত ব্যক্তিকে “খুনি” বা “সন্ত্রাসী” আখ্যা দেওয়া কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বহন করে না। এটি স্পষ্টতই তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মান-সম্মান ক্ষুন্ন করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। ‎​একজন দ্বীনি ব্যক্তিত্ব হিসেবে মাওলানা নাসির মাতুব্বর ধর্মীয় মূল্যবোধ রক্ষা, সামাজিক সম্প্রীতি, মানবিকতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পক্ষে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের মিথ্যা তথ্য সমাজে অস্থিরতা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে। ‎ ‎​ সংশ্লিষ্ট গন-মাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠতা যাচাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সমাজে সত্য প্রতিষ্ঠার দাবি জানান গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকা সাধারণ জনগন।
Tag
আরও খবর