কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পিরাজপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ আজগর আলী শেখ ওরফে ফুল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়াডের্র উত্তর নামাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন। গ্রেপ্তার আজগর আলী শেখ ওরফে ফুল মিয়া (৫৫) পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়াডের্র উত্তর নামাজপুর এলাকা মৃত আনছার আলী শেখের পুত্র।। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আটকের অভিযানে নামে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী আজগর আলীকে আটক করা হয়। তখন তার দেহ তল্লাশি করে দুই বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তার বসতঘরের সামনের থেকে কালো রংয়ের জিপার থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফুল মিয়া বলে সাইফুল তাকে খুলনা ও সাতক্ষীরা থেকে ইয়াবা এবং ফেনসিডিল সংগ্রহ করে তার নিকট সাপ্লাই দিতো। আর সে তা পিরোজপুরের বিভিন্ন মাদক বিক্রেতাদের কাছে খুচরা বিক্রি করতো। আসামি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: সোবাহান হোসেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Tag
আরও খবর