কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোয়ালন্দ উপজেলা সাংস্কৃতি জোটের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গোয়ালন্দ উপজেলা সাংস্কৃতি জোটের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।


 রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে ১৪ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে একটি আলোক মিছিল, শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সম্মিলিত সাংস্কৃতিক জোট উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মরসূচি পালন করে।


গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আলোক মিছিল বের হয়ে উপজেলার মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব গিয়ে শেষ হয়।


সেখানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন , পুষ্প শ্রদ্ধাঞ্জলি ও এক মিনিট নিরবতা পালন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, সাংস্কৃতিক জোটের সভাপতি গণেশ পাল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, ক্যাশিয়ার মোঃ আতাউর রহমান মুঞ্জু, যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু,গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় সহ প্রমুখ।

আরও খবর