কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় এতিমদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিতৈষী’

পীরগাছায় এতিমদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিতৈষী’

রংপুরের পীরগাছায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে এতিম, প্রতিবন্ধী ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিতৈষী’। সংগঠনের পক্ষ থেকে বুধবার বিকেলে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ৬০জনকে ঈদের নতুন জামা বিতরণ করা হয়।  

‘হিতৈষী’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মডেল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান মন্ডল, সুপ্রিমকোর্টের আইনজীবী শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম আযম সরকার, সমাজসেবক পপুলার হোসেন, খোরশেদ আলম, হামিদুল ইসলাম, রুবেল, রাসেল প্রমুখ। 

সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। পীরগাছার প্রাণকেন্দ্রে বড় পানসিয়া গ্রামে অবস্থিত। সংগঠনটি অদ্যবধি সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে। যেমন-শীতবস্ত্র বিতরণ, ঈদে অসহায়দের মাঝে পোশাক বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধসহ প্রভূতি সামাজিক কাজ করে থাকে।  

‘হিতৈষী’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন সুমন বলেন, আমি একজন এতিম। আমি এতিমদের মনের দুঃখ-কষ্ট বুঝি। অনেক জনপ্রতিনিধি আছে তারা এতিমদের সাহায্য সহযোগিতা না করে যাদের ধন সম্পদ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। আর প্রকৃত এতিম ও অসহায় শিশুরা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়।

তিনি আরও বলেন, আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য আপনাদের পাশে দাঁড়াইনি। আপনাদের যেকোন সমস্যা, আমাকে বলবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব সকল সমস্যার সমাধান করতে।

প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন সুমনের বাবা মন্তাজ আলী মেম্বারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম আযম সরকার। 

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা। 


আরও খবর