রংপুরের পীরগাছায় আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ব্যাচ-২০২৭-এর শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করেছে সানরাইজ একাডেমিক ও প্রস্তুতি কোচিং। রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টায় পীরগাছা সরকারি কলেজ সংলগ্ন সানরাইজ একাডেমিক ও প্রস্তুতি কোচিংয়ের উদ্যোগে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
পরিচালক মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এসময় ভর্তিকৃত নতুন ছাত্রছাত্রীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইউনিটি হোমস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম মানিক, বাংলার শিক্ষক হারুনার রশিদ, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক খায়রুজ্জামান রুবেল, গণিতের শিক্ষক খাইরুল হাসান খোকন এবং রেজওয়ানা সিদ্দিক তামান্না সহ অনেকে।
‘নৈতিকতাসমৃদ্ধ আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতার লক্ষ্যে এ আয়োজন করেছে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন আরবি বিষয়ে শিক্ষক শাহ জালাল মিয়া।
৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে