কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

উগ্র ও জঙ্গীবাদ প্রতিরোধে রংপুরে দিনব্যাপী কর্মশালা

উগ্র ও জঙ্গীবাদ প্রতিরোধে রংপুরে

দিনব্যাপী কর্মশালা 

এম.এ.শাহীন: কমিউনিটি ও বিট পুলিশিংয়ের মাধ্যমে উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধ নিয়ে রংপুরে দিনব্যাপী কর্মশালা হয়েছে। 

বুধবার (৩ মে) সকালে বাংলাদেশ পুলিশের এন্টিটেরোরিজম ইউনিট এবং জাতিসংঘের মাদক ও অপরাধ দমন কার্যালয়ের যৌথ উদ্যোগে নগরীর একটি হোটেল মিলনায়তনে কর্মশালায় বিট পুলিশ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, মেট্রোপলিটন ও রংপুর রেঞ্জ পুলিশের কর্মকর্তারা এতে অংশ নেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এন্টিটেরোরিজম ইউনিটের ডিআইজি মোঃ মনিরুজ্জামান, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট বাসুদেব বনিক,  রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা। স্বাগত বক্তব্য রাখেন, এন্টিটেরোরিজম ইউনিট সিলেট কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হেমায়েতুল ইসলাম। মাল্টিমিডিয়া উপস্থাপন করেন, জাতিসংঘের মাদক ও অপরাধ দমন কার্যালয়ের অফিসার ইনচার্জ শাহ মোঃ নাহিয়ান। 

কর্মশালায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বলেন, গত ২০ বছর ধরে জাতিসংঘের মাদক ও অপরাধ দমন কার্যালয় বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধে কাজ করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ৬টি দেশে এনিয়ে তারা কাজ করছে। সফট অ্যাপ্রোচের ভিত্তিতে দেশে তৃণমূল পর্যায় থেকে উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধে পুলিশের এন্টিটেরোরিজম ইউনিট কমিউনিটি ও বিট পুলিশিংকে কাজে লাগাতে এ উদ্যোগ গ্রহণ করেছে। তাই উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধে দূর্বলতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যত করনীয় নিয়ে আমাদের কর্মপন্থা তৈরী করতেই এ কর্মশালার আয়োজন। অস্থিতিশীল পরিবেশ তৈরী না হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশ উন্নতির দিকে ধাবিত হবে। 

Tag
আরও খবর