কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিঠাপুকুরে সহকারী ভূমি কমিশনার সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতিতে সাংবাদিক সংগঠনের ফুলেল সংবর্ধনা


রংপুরের মিঠাপুকুর উপজেলার সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউট ম্যাজিট্রেট রুহুল আমিনকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রদান করায় স্থানীয় সাংবাদিক সংগঠন উপজেলা প্রেস ক্লাব মিঠাপুকুরের পক্ষ থেকে তাৎক্ষণিক ফুলেল সংবর্ধনায় সংবর্ধিত করেছেন।গত ৫ই জুলাই ২০২২ সালে মিঠাপুকুর উপজেলায় সহকারী ভূমি কমিশনার হিসাবে যোগদান করেন। ভূমি কমিশনারের দায়িত্ব পালনকালে তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা সহকারী ভূমি কমিশনার কার্যলয়ে উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা সহকারী ভূমি কমিশনারের সাথে দেখা করেন। 

ফুলেল শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি মেহেদী হাসান রিপুল,সাধারন সম্পাদক ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি শামীম রানা,যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি রুবেল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক একুশে সংবাদ পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি শহিদুল ইসলাম,কোষাধাক্য ও দৈনিক স্বাধীন মত পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি রায়হান কবির,সদস্য ও দ্যা নিউজ প্লাস টেলিভিশনের ক্যামেরা পার্সন লিটন রহমান মুন্না সহ প্রমূখ।

সদ্য পদোন্নতী পাওয়া সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন বলেন- অনলাইনে মিঠাপুকুর উপজেলার মানুষ এখনও অজ্ঞ! ভূমি সংক্রান্ত নানাবিধ বিষয়ে এখনও দালালের উপর নির্ভর করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও অনলাইন সম্পর্কে ভালো ধারনা গ্রহণ করতে পারেনি। মিঠাপুকুরের রাজনীতি সম্পর্কে তিনি বলেন-এ  অঞ্চলে রাজনীতি স্বনির্ভর। প্রত্যেক রাজনৈতিক দলই তাদের তাদের বিভিন্ন কর্মসূচি পালন করেন।


Tag
আরও খবর