কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছা সরকারি কলেজে ছাত্র আন্দোলনে শহিদ-আহতের স্মরণে ‘স্মরণসভা’

রংপুরের পীরগাছা সরকারি কলেজের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এক ‘স্মরণসভা’ ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) সকালে কলেজ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. আব্দুল মোত্তালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক অধ্যক্ষ এসএম আশাদুল ইসলাম।


বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু, প্রভাষক এজাজুল ইসলাম এজাজ, মনজুরুল আলম বিপু, আতাউর রহমান, হাবিবুর রহমান উজ্জল, কৌশিকসহ কলেজ শিক্ষার্থীরা। 


উল্লেখ্য, জুলাই-আগস্ট বিপ্লবে পীরগাছা উপজেলার তিনজন শহিদ হন। তারা হলেন উপজেলার ছাওলা ইউনিয়নের জুয়ান চরের রাজমিস্ত্রি মঞ্জু মিয়া ও আদম গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মামুন মিয়া এবং কল্যাণী ইউনিয়নের সাইফুল ইসলাম।

স্মরণসভায় ওই কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক প্রয়াত মোসফেকা বেগমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ এবং কলেজ প্রভাষক মোসফেকা বেগমের আত্মার মাগফেরাত কামনায় পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম ময়েন উদ্দিন।

আরও খবর