কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিএনপি ক্ষমতায় আসলে মেয়েদের চাকরির জন্য সুপারিশ করব: এমদাদুল হক ভরসা

বিএনপি ক্ষমতায় আসলে মেয়েদের চাকরির জন্য সুপারিশ করব: এমদাদুল হক ভরসা
রহিম উদ্দিন ভরসা কলেজের সভাপতি ও রংপুর ৪ আসনের সাংসদ প্রার্থী এমদাদুল হক ভরসা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল বিএনপি ক্ষমতায় আসবে-এটা হান্ড্রেডে হান্ড্রেড। তখন আমার মেয়েরা সচিবালয়ে চাকরি করবে, কেউ ইউএনও, কেউ এসপি, কেউ ডিসি হবে। এই সুযোগ কিন্তু আসছে। আমি চাই আমার কলেজের সে সমস্ত শিক্ষার্থী পড়াশোনা শেষ করেছে যাদের চাকরির বয়স আছে-আমি কথা দিচ্ছি যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে রহিম উদ্দিন ভরসা কলেজের মেয়েদের চাকরির জন্য শতভাগ সুপারিশ করব। 
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের অবসরজনিত বিদায় একাদশ ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিদায় কখনো হয়না আর বরণ চলমান প্রক্রিয়া। এই কলেজটা আমার বাবা রহিম উদ্দিন ভরসা অনেক মেহনত করে তার ব্যক্তিগত উদ্যোগে ও এলাকাবাসির সহযোগিতায় প্রতিষ্ঠা করেছে। 
কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও  প্রভাষক আহম্মদ হোসনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ ইয়াকুব আলী, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা, সহকারী অধ্যাপক মজিবর রহমান, বিদায়ী সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ শিক্ষার্থী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।  

আরও খবর