কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জানাজা সম্পন্ন

রংপুরের পীরগাছা বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের (৭৪) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ড. তৈয়ব হোসেন স্টেডিয়ামে জানাজা শেষে রাষ্ট্রীয় গার্ড অব অর্নার দেওয়া হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফছার আলী, থানা ওসি নুরে আলম সিদ্দিকী, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা ও বজলুর রশিদ মুকুল, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকার ও সিরাজুল ইসলাম সহ আরও অনেকে।
বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম একাধারে ছিলেন পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি, পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদের সভাপতি, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার, উপজেলা হাজী কল্যাণ সমিতির আমৃত্যু সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 
তিনি বৃহস্পতিবার বেলা ২টা ৪৫মিনিটে তার নিজবাড়ি পশ্চিমদেবু গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, দীর্ঘদিনের সহযোদ্ধা, ব্যবসায়ী ও শুভাকাঙ্খীরা গভীর শোক প্রকাশ করেছেন। 
আরও খবর