কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় যৌথবাহিনীর অভিযান, ৪টি মামলায় ১৫হাজার টাকা জরিমানা

পীরগাছায় যৌথবাহিনীর অভিযান, ৪টি মামলায় ১৫হাজার টাকা জরিমানা
রংপুরের পীরগাছায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ৪টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে যৌথবাহিনী। শনিবার (৩০ আগস্ট) উপজেলার কদমতলী বাজারে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এসব জরিমানা করা হয়। 
পীরগাছা থানা এসআই শফিকুল ইসলাম আকন্দ বলেন, ‘ট্রাফিক পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও রেজিস্ট্রেশন না থাকায় মামলা ও জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় জেলা ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, থানা এসআই শাহ আলম, নজরুল ইসলাম, এএসআই আতাউর রহমান ও সাজ্জাদ হোসেন সহ যৌথবাহিনীর অনেক সদস্য উপস্থিত ছিলেন। 
আরও খবর