রংপুরের পীরগাছায় তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন রবীন্দ্রনাথ লাহিড়ী। এ উপলক্ষ্যে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে শিক্ষক ও কর্মচারীদের সাথে পরিচয় পর্ব ও মতবিনিময় করেন তিনি।
এসময় বক্তব্য দেন তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক নুরুল আমিন, কামরুজ্জামান ও আজাদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি সভাপতি তোফায়েল আহমেদ, রবিউল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবলু, উপজেলা যুবদলের সদস্য মাইদুল ইসলাম, উপজেলা ঠিকাদার সমিতির সদস্য আবু সাঈদ রাসেল ও সাফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
সবার সহযোগিতা চেয়ে মতবিনিময় সভায় এডহক কমিটির সভাপতি রবীন্দ্রনাথ লাহিড়ী বলেন, আপনারা যদি এই স্কুলের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাদের মনোযোগ দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া শিখাতে হবে। কে কি বললো, সেটা দেখার বিষয় নয়, আমার নিজের কাজটুকু নিজেকে করতে হবে। এসময় বিদ্যালয়ের শিক্ষকদের দাবির প্রেক্ষিতে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার আশ্বাস দেন।
রবীন্দ্রনাথ লাহিড়ী ছাড়াও এই এডহক কমিটির শিক্ষক সদস্য আহাম্মদ হোসেন, অভিভাবক সদস্য গোলাপ হোসেন ও সদস্য সচিব প্রধান শিক্ষক আব্দুল হাই দায়িত্ব পালন করবেন। গত ৪ সেপ্টেম্বর এ কমিটির অনুমোদন দেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
৯ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে