কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল

স্বাগত মিছিল

রংপুরের পীরগাছায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলা জামায়াত কার্যালয় থেকে পীরগাছা বাজার এলাকায় এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। স্বাগত মিছিল শেষে পীরগাছা বাজারের চৌরাস্তা মোড়ে জড়ো হয়ে সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন তারা।  

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ বলেন, সেই তালবাহানা দুর হয়ে বর্তমান সরকার এদেশের মানুষের মনে নতুন করে আশা জাগিয়েছে। আমরা মনে করি আগামী ১২ ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। এই নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে-ইনশাআল্লাহ। এজন্য বর্তমান সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 

উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও স্পষ্টভাবে এগিয়ে গেল। আমরা নির্বাচন কমিশনারের কাছে আশা রাখছি-এই নির্বাচন হচ্ছে, ছাত্রজনতার রক্তের উপর দিয়ে নির্বাচন, এই নির্বাচন হচ্ছে-বৈষ্যম বিরুদ্ধের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচনে যেন কোন প্রকারের দলীয় বৈষ্যম না থাকে-এটি আমাদের দলের পক্ষ থেকে আহবান।  

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি আব্দুল মোত্তালেব, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, বায়তুল মাল সম্পাদক রমজান শেখ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আরও খবর